• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নবম পে-স্কেলে গ্রেড বদলালেই কমে বাড়িভাড়া

দেশ টিভি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হলেও বেতন-ভাতা কাঠামোর কিছু বিষয় নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। বিশেষ করে গ্রেড পরিবর্তনের সঙ্গে বাড়িভাড়া ভাতার হারের অসামঞ্জস্য কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমনকি কিছু ক্ষেত্রে উচ্চতর গ্রেডে গিয়ে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া কমে যাওয়ার হিসাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, দেশের অন্যান্য এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। অথচ ১০ থেকে ১৫তম গ্রেডের কর্মচারীদের জন্য এই হার ৩৫ শতাংশ। ফলে ১৬তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে উন্নীত হলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া পাওয়ার হার কমে যাচ্ছে।

মূল বেতন বাড়ে, বাড়িভাড়া কমে : হিসাবটি আরো স্পষ্ট হয় দুটি গ্রেডের উদাহরণে। নতুন পে স্কেলে ১৬তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা। এর ৪৫ শতাংশ হিসাবে বাড়িভাড়া দাঁড়ায় ৯ হাজার ৮৫৫ টাকা। অন্যদিকে ১৫তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা।

কিন্তু ৩৫ শতাংশ হারে বাড়িভাড়া হবে সাত হাজার ৯৮০ টাকা। অর্থাৎ ১৫তম গ্রেডে মূল বেতন ৯০০ টাকা বেশি হলেও বাড়িভাড়া কমে যাচ্ছে এক হাজার ৮৭৫ টাকা। ফলে শুধু মূল বেতন নয়, গ্রেড পরিবর্তনের পর মোট আর্থিক সুবিধার কাঠামো নিয়েই প্রশ্ন তুলছেন কর্মচারীরা।

তবে বাড়িভাড়ার এই হিসাব দিয়ে দুই গ্রেডের মোট বেতন-ভাতার চূড়ান্ত তুলনা করা যাবে না। কারণ একজন কর্মচারীর মোট আর্থিক সুবিধার সঙ্গে চিকিৎসা, শিক্ষা, উৎসব, মোবাইলসহ বিভিন্ন প্রযোজ্য ভাতা যুক্ত থাকে। ফলে প্রকৃত আর্থিক পার্থক্য নির্ধারণে পুরো বেতন-ভাতা কাঠামো বিবেচনা করা প্রয়োজন।

কমছে বাংলা নববর্ষ ভাতাও : নতুন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতার হারও কমানো হয়েছে। বিদ্যমান ২০ শতাংশের পরিবর্তে ভবিষ্যতে এই ভাতা মূল বেতনের ১৫ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে। তবে নতুন হার তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। গেজেট অনুযায়ী, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান হারে উৎসব ও বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে। নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

শিক্ষা ভাতা ৫০০ টাকা : শিক্ষা সহায়ক ভাতায় নতুন কাঠামোয় প্রতি সন্তানের জন্য মাসে ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য মোট এক হাজার টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে। বর্তমান শিক্ষা ব্যয়ের বাস্তবতায় এই পরিমাণ কতটা যথেষ্ট, তা নিয়েও প্রশ্ন তুলেছে কর্মচারীদের একটি অংশ।

উচ্চতর গ্রেডে অপেক্ষা কমল : নতুন পে স্কেলে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগে ১০ বছর অপেক্ষার পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ ছিল। নতুন কাঠামোয় সেই সময় কমিয়ে আট বছর করা হয়েছে। অর্থাৎ পদোন্নতি না হলেও নির্ধারিত শর্ত পূরণ হলে আট বছর পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে। তবে উচ্চতর গ্রেডকে পদোন্নতি হিসেবে গণ্য করা হবে না।

২০ গ্রেডে নতুন বেতন কাঠামো : নতুন পে স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ টাকা এবং ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ টাকা। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন এক লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন বেতনের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর হচ্ছে না। কাঠামোটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নতুন মূল বেতনের বাড়তি অংশের ৫০ শতাংশ পাবেন। নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার ৪০ শতাংশ। পরবর্তী সময়ে ধাপে ধাপে পুরো বেতন কার্যকর হবে।

সাভার নিয়েও আপত্তি : বাড়িভাড়া নির্ধারণে এলাকার শ্রেণিবিন্যাস নিয়েও অভিযোগ রয়েছে। কর্মচারীদের দাবি, পে কমিশন ও সচিব কমিটির সুপারিশে সাভার উপজেলাকে ব্যয়বহুল এলাকা হিসেবে বিবেচনার বিষয়টি অনুমোদিত হলেও চূড়ান্ত গেজেটে ‘সাভার উপজেলা’র পরিবর্তে শুধু ‘সাভার পৌরসভা’ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা আছে

যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ

বৈষম্য নিরসনের দাবি : বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজ সোমবার সারা দেশের অন্তত ১৩টি সংগঠনের নেতারা নতুন পে স্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে করণীয় নির্ধারণে বৈঠক ডেকেছেন।

কর্মচারী সংগঠনগুলোর দাবি, নতুন পে স্কেলের লক্ষ্য হওয়া উচিত গ্রেডভিত্তিক বেতন-ভাতায় সামঞ্জস্য আনা এবং বৈষম্য কমানো। তাদের অভিযোগ, বাড়িভাড়া ভাতার বর্তমান কাঠামোয় গ্রেড পরিবর্তনের সঙ্গে কিছু ক্ষেত্রে আর্থিক সুবিধার অসামঞ্জস্য তৈরি হচ্ছে। তাই বাড়িভাড়া ভাতার হার, শিক্ষা সহায়ক ভাতা, বাংলা নববর্ষ ভাতা এবং ব্যয়বহুল এলাকার শ্রেণিবিন্যাস পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তারা।

কেএম

  • নবম পে-স্কেল
  • বাড়িভাড়া
এ সম্পর্কিত আরও খবর
নবম পে-স্কেল, অনলাইনে দিতে হবে যেসব তথ্য
নবম পে-স্কেল, অনলাইনে দিতে হবে যেসব তথ্য
নবম পে-স্কেলে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় বড় সুখবর
নবম পে-স্কেলে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় বড় সুখবর
পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ
পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ
নতুন পে-স্কেলে বেতন-ভাতায় ৭ বড় পরিবর্তন
নতুন পে-স্কেলে বেতন-ভাতায় ৭ বড় পরিবর্তন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X